ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ জানুয়ারী ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ
নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে এখনও অনড় বাংলাদেশ। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে আইসিসি, এমন আশা করছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের মধ্যে এই ইস্যুতে বৈঠক হয়, এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের আরও উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বৈঠকের পরই ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্যে ওঠে এসেছে, ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ, তা নিশ্চিত; অর্থাৎ এ নিয়ে আগেই যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছিল তার পরিবর্তন আসছে না।

জানা গেছে, ভারতে খেলতে যাওয়ার বিষয়ে সরকার কেন রাজি নয় এবং সেখানে খেলতে গেলে কী ধরনের ঝুঁকিতে পড়তে পারে, এ নিয়ে বিভিন্ন সংস্থার ক্লাসিফাইড (গোপনীয়) গোপনীয় তথ্য ক্রিকেটারদের সামনে তুলে ধরা হয়।যদিও আলোচনার বিষয়ে মুখ খুলেননি আসিফ নজরুল। কেবল তিনি বলেছেন, তাদেরকে আমরা যা বুঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে।

বৈঠকের পর আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, ভারত অলিম্পিক, কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায়। সেখানে এমন একটা ক্রিকেট লাভিং দেশ যদি বিশ্বকাপ না খেলে, সেটা তাদের জন্য অনেক বড় ধাক্কা।

এদিকে, গতকাল আইসিসি এই ইস্যুতে তাদের বোর্ড সভায় ভোটাভুটি শেষে জানিয়ে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যেতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়। যা শেষ হতে চলেছে।

এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসির সঙ্গে মিটিংয়ে কিছু শকিং বিষয় ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১০

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১১

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১২

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৩

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৫

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৬

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৭

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৮

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৯

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

২০

Design & Developed by BD IT HOST