নিউজ এডিটর
২০ মার্চ ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। সেই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বাংলাদেশের স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও শমিত সোম। বাংলাদেশ দল আজ রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে। তার আগেই দল প্রকাশ করেছে বাফুফে। আবাহনীর গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন অনুমেয়ই ছিল। তবে নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক। এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন বিশ্বনাথ ঘোষ। ২০২৪ সালের সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়াও বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ‎ফাহমিদুল, আরমান ও মিরাজুল। বাংলাদেশের সবশেষ খেলায় তারা ছিলেন না। আগামী রোববার (২২ মার্চ) দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। ফলে এখন পুরো দলকে পাচ্ছেন না কোচ কাবরেরা। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার পাঁচ দিন পর (৩১ মার্চ) এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজরা। বাংলাদেশ স্কোয়াড গোলরক্ষক: মিতুল, সুজন হোসেন, মেহেদী হাসান ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়াঁ, শাকিল তপু, আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন মিডফিল্ডার: সায়িদ শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী স্ট্রাইকার: আরমান ফয়সাল, সুমন রেজা, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST