নিউজ এডিটর
১১ অক্টোবর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

জামালপুর থেকে মাসুদ রানাঃ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অগ্রিম ভুরিভোজের আয়োজনের অভিযোগ উঠেছে  বিএনপি নেতা তৈয়বর রহমানের বিরুদ্ধে । তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ সময় ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফতর সম্পাদককেও ওই আয়োজনে দেখা গেছে। শনিবার (১০ অক্টোবর) মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাঠা গ্রামের আইডিয়াল স্কুল মাঠে উঠান বৈঠকের নামে গরু জবাই করে ভুরি ভোজের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বর রহমান মাস্টার। ভোজশেষে আনুষ্ঠানিকভাবে নিজেকে ৩ নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং প্রকাশ্যে ভোট চান। নির্বাচন কমিশন এখনও স্থানীয় সরকার নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করেনি, এমনকি দল থেকেও কাউকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন বা সমর্থন দেওয়া হয়নি। ​উল্লেখ্য যে ৫/৬ দিন আগে এক  উঠান বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক স্থানীয় হাড়গীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল হক মাস্টার। এ ভুরিভোজে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হুসেন তারা, ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসান হায়দার বিদুৎসহ আওয়ামী লীগের একাধিক কর্মী উপস্থিত ছিলেন। সাজিদুল হক তার বক্তব্যে বলেন, মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তৈয়বর রহমান মাস্টারকেই মাননীয় এমপি সমর্থন দিয়েছেন।এ ঘটনায় বিএনপির দলীয় নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ​এদিকে ভুরিভোজের আয়োজন কেবল স্থানীয় সরকার নির্বাচনী আইন ও আচরণবিধির স্পষ্ট লঙ্ঘনই নয়, বরং স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের নাম ভাঙিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে এভাবে বৈঠক করায় সংসদ সদস্যের ব্যক্তিগত ভাবমূর্তি ও বিএনপির তৃণমূলের রাজনীতি নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। এসব বিষয়ে জানতে চেয়ে বিএনপি নেতা তৈয়বর রহমানকে একাধিকবার গনমাধ্যমকর্মিরা ফোন দিলেও সেটি রিসিভ হয়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, এই মুহূর্তে কীসের ভুরিভোজের আয়োজন করেছেন তা জানি না। যেহেতু এখনো ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, সেহেতু এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সুএঃ টাইমস-টুডে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST