সবধরনের ক্রিকেট থেকে আমলার বিদায় - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৯ জানুয়ারী ২০২৩, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবধরনের ক্রিকেট থেকে আমলার বিদায়

সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানানোর সাড়ে তিন বছর পর ঘরোয়া বা সবধরনের ক্রিকেটও ছাড়লেন সাউথ আফ্রিকার সাবেক এই ব্যাটার। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন আমলা। সেই বছরেই সারেতে যোগ দেন তিনি। সারের হয়ে শেষ দুই মৌসুমে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন তিনি। তার ব্যাটে আসে পাঁচটি সেঞ্চুরির মার। সবমিলিয়ে ২৬৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮.৫৫ গড়ে তার রান ১৯ হাজারেরও বেশি। সবমিলিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫৭টি। এর আগে ২০১৩ ও ২০১৪ মৌসুমে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন আমলা। সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটও রাঙিয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও খেলতে দেখা গেছে তাকে। মূলত কোচিং পেশাকে প্রাধান্য দিতে গিয়েই অবসরে গেছেন আমলা। এরই মাঝে কোচিং ক্যারিয়ার শুরু হয়ে গেছে তার। চলমান এসএটোয়েন্টিতে এমআই কেপ টাউনের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৯ বয়সী এই প্রোটিয়া। এসএটোয়েন্টি শেষ হলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যেতে পারে তাকে। সাউথ আফ্রিকার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন আমলা। সব সংস্করণ মিলিয়ে ৩৪ হাজার ১০৪ রান করেছেন এই ব্যাটার। এর মধ্যে জাতীয় দলে প্রোটিয়াদের হয়ে টেস্টে ৯ হাজারি ক্লাব, ওয়ানডেতে ৮ হাজারি ক্লাব ও টি-টোয়েন্টিতে এক হাজারি ক্লাবে আছেন তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১১

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১২

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৩

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৪

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৫

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৮

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

২০

Design & Developed by BD IT HOST