সাংবাদিক রিপন হাসানকে প্রাণনাশের হুমকি; বিএমএসএস'র নিন্দা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১১ মার্চ ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক রিপন হাসানকে প্রাণনাশের হুমকি; বিএমএসএস’র নিন্দা

স্টাফ রিপোর্টার॥

দলের ভোল পাল্টিয়ে ছাত্রদলের একনিষ্ঠ কর্মী থেকে চার বছর পূর্বে আ.লীগে যোগদান করে নিজস্ব ক্যাডার ও পেটুয়া বাহিনী সৃষ্টির মাধ্যমে এলাকায় ত্রাস করে আখের গোছানোর কাজে লিপ্ত মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ১নং ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আবুল কাশেমের ছেলে জাকারিয়া ওরফে জিকরিয়া ওরফে জিরিয়ার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী থেকে শুরু করে স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ। জাকারিয়া ওরফে জিকরিয়া ওরফে জিরিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রয়োজন বোধে জেলা আ.লীগের নেতৃবৃন্দের নাম ভাঙিয়ে সে জমি দখল, চাঁদাবাজী ও মাদকাসক্তদের ভয়ভিতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে। অভিযোগ আছে প্রতিবন্ধীর জমি দখল করে তার ভাইদের পাইয়ে দেওয়ার। এমনি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সরেজমিন তদন্ত করতে বাংলাদেশ সকালের প্রতিবেদক রিপন হাসান সহ অন্যান্য গণমাধ্যম কর্মী গত শুক্রবার ১০ই মার্চ জিকরিয়া ওরফে জিরিয়ার গ্রাম গাঁড়াডোবা গেলে বেরিয়ে আসে অভিযোগের ভিত্তিতে সত্যতা। আওয়ামী লীগের স্থানীয় প্রবীণ নেতা আবুল কাশেম (৬৫) বলেন, এই জিকরিয়া আওয়ামীলীগে অনুপ্রবেশ করে বছর চারেক আগে। তার আগে সে বিএনপি যুবদলের ধানখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক ও তার পিতা আবুল কাশেম একই ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি হিসাবে চলমান নেতৃত্বে আছেন। গাঁড়াডোবা গ্রামের প্রতিবন্ধী আ. মানান (২৫) বলেন, জিকরিয়া আমার জমি দখল করতে আসে। বাড়ির জায়গা দখল নিয়ে মান্নান বলেন, আমার বড় ভাই আক্তার ও মনোয়ার এর সাথে জিকরিয়া জোর করে ৬০ হাজার টাকা ধরিয়ে দিতে চাইলে আমি না নিলে বলে তোকে পুলিশ দিয়ে ধরিয়ে দিবো, তোকে কোর্টে তুলবো এবং তোকে খুন করবো। বাংলাদেশ সকালের প্রতিবেদক রিপন হাসান তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফিরলে মুঠো ফোনে কল আসে, পরিচয় দিয়ে বলে আমি জিকরিয়া। বেশি চুলকালে প্রেস ক্লাবের সভাপতি মন্টুকে চিনিস আমার বড় ভাই , ওকে ফোন করে তোর গুষ্টি উদ্ধার করে দেবো, সেই সাথে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আমার দুলাভাই বুঝেনে তোকে গুম করে ফেলতে কত মিনিট সময় লাগবে সময় গোন । আমি তোকে বাঁচতে দেবোনা বলে হুমকি প্রদান করে। হুমকি প্রদানকারী জাকারিয়া ওরফে জিকরিয়া ওরফে জিরিয়া কয়েক বার তার মুঠোফোন নাম্বার ০১৭২১৩৯৩৬৫২ থেকে ফোন করে হুমকি দেয়। এদিকে সাংবাদিক রিপন হাসান দুর্ধর্ষ এই কথিত নেতা জিরিয়ার প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে গাংনী থানায় সাধারণ ডায়েরি করেছেন যার নং- ৪৫০, তারিখ ১১/০৩/২০২৩ইং। সাংবাদিক রিপন হাসানকে প্রাণনাশের হুমকির ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার,যুগ্ম মহাসচিব ও দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক এস এম ফিরোজ সহ বাংলাদেশ সকালের প্রকাশক ও সম্পাদক এবং বিএমএসএস এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর দিনার হোসেন, বাংলাদেশ সকালের সহ-সম্পাদক ও বিএমএসএস’র কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মির্জা গালিব উজ্জ্বল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত ঘটনার নিন্দা জানান ও অবিলম্বে দোষীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST