সৌদিতে রাষ্ট্রদূত-ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৯ মার্চ ২০২৩, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে রাষ্ট্রদূত-ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র —প্রতিনিধিঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও সৌদি কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী রিয়াদে দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের ১০ জন রাষ্ট্রদূতসহ ৪০ জন কূটনীতিক যোগ দেন।সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।খবর বাপসনিঊজ।

 

বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব আহমেদ আলবিলাদ, ওআইসির সাংস্কৃতিক, সামাজিক বিষয়ক পরিচালক লাউচিন রাজুই ।

 

বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব আহমেদ আলবিলাদ, ওআইসির সাংস্কৃতিক, সামাজিক বিষয়ক পরিচালক লাউচিন রাজুই ।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কূটনৈতিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদীন বামাখরামা, ভারতের রাষ্ট্রদূত ড. সুহেল এজাজ খান, নাইজেরিয়ার রাষ্ট্রদূত ইয়াহিয়া লাওয়াল, স্পেনের চার্জ দ্যা এফেয়ার্স রিকার্ডো মর সোলা।

 

বক্তারা, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতিতে অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা গ্রহণ ও নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার কথা তুলে ধরেন।

 

ভাষার বৈচিত্র্য যেকোনো দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করে তারা নিজ নিজ ভাষার চর্চা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা ও বৈচিত্র্য বজায় রাখার আহ্বান জানান।

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভাষা আন্দোলনের কথা ও মহান মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে বলেন, বাঙালি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দিয়েছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল।

 

তিনি বলেন, মাতৃভাষা রক্ষার দাবীতে পৃথিবীর ইতিহাসে দিবসটি সংগ্রাম ও ভাষার অধিকার আদায়ের এক উজ্জ্বলতম দৃষ্টান্ত।

 

বাংলাদেশের রাষ্ট্রদূত, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাতৃভাষা বাংলা রক্ষা করার বিষয়ে বাঙালি জাতির অবদানের কথা বিদেশীদের কাছে তুলে ধরেন।

 

রাষ্ট্রদূত বলেন, দ্রুতই পৃথিবী থেকে বিভিন্ন ভাষা হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য। মাতৃভাষা রক্ষায় তিনি পৃথিবীর সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের (ইংরেজি শাখা ও বাংলা শাখা) শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন।এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও ১২টি ভাষায় একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়। এর আগে মহান শহীদ দিবস উপলক্ষে সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দূতাবাসে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৌদি আরব সফররত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এরপর রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১১

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১২

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৩

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৪

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৫

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৮

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

২০

Design & Developed by BD IT HOST