চাঁপাইনবাবগঞ্জ-২ এর নমিনেশন প্রত্যাশী তারিক আহমদের ৩১"দফার লিফলেট বিতরণ ও গনসংযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ অক্টোবর ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ-২ এর নমিনেশন প্রত্যাশী তারিক আহমদের ৩১”দফার লিফলেট বিতরণ ও গনসংযোগ

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও সাবেক মেয়র তারিক আহমদ ৩১ দফার লিফলেট বিতরণ ও গনসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রতিদিনের ন্যায় রবিবার (৫ অক্টোবর)বিকেলে ভোলাহাট উপজেলার সদর,মেডিকেল মোড়,ফুটানীবাজার, ময়ামারি বাজার,আদাতলা,মুশরীভূজা মোড়সহ উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা ও পথে ঘাটে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ,পথসভা এবং গণসংযোগ করেছেন।

এসময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তারিক আহমদ বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১”দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১”দফাতে আছে।তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১”দফা ঘোষণা করেছেন তা বাংলার মানুষের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপি’র গণজোয়ার সৃষ্টি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অর্ন্তবর্তীকালীন সরকার ঘোষিত নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে নেমেছে। গত ১৭ বছরে কোন আন্দোলন-সংগ্রামে না থাকলে ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকে নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে নেমে পড়েছে। পিআর পদ্ধতির নামে যে আন্দোলনের ডাক দেয়া হয়েছে, এদেশের জনগণ তা খাবে না এবং তা প্রত্যাহার করেছে।

এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এদেশের জনগণ তা বাস্তবায়ন দেখতে চাই। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর তাই সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছি।

দেশের জনগণের ভোটে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশে ৩১ দফার প্রতিফলন ঘটানো হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কারনে দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও আমরা আশাবাদী শীঘ্রই তিনি দেশে ফিরবেন। তার দেয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোকে দেশ গড়তে চাই। এলক্ষ্যে গ্রামে বাজারে পাড়া মহল্লায় জনসাধারণকে অবহিত করতে ৩১ দফা বিশিষ্ট লিফলেট বিতরণ করা হচ্ছে। বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST