নিউজ এডিটর
১ মার্চ ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার-পেটে বাচ্চা থাকায় বিয়ের দাবী

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩ সন্তানের জননী চাচিকে ধর্ষণ করেছে তার‌ই প্রতিবেশী ভাতিজা মোস্তাকিম। ধর্ষিতা নারীর স্বামী একজন সৌদি প্রবাসী। ধর্ষক মোস্তাকিম কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলীপাড়া গ্রামের মোঃ মুমিনের ছেলে। ধর্ষিতা নারীর মা গণমাধ্যমকে জানান করগাঁও পাচকীপাড়া আমার মেয়েকে মোস্তাকিম নামের এই বখাটে ছেলে ধর্ষণ করেছে। আমার মেয়ের নাম পাখি তার স্বামী একজন প্রবাসী।আমি আপনাদের কাছে এই মোস্তাকিমের সুষ্ঠু বিচার চাই। মোস্তাকিম আমার মেয়েকে মুখে চাপ দিয়ে জোর পূর্বক ভাবে ধর্ষণ করেছে। তিনি আরো বলেন আমার মেয়ের যেহেতু বাচ্চা হবে সেহেতু মোস্তাকিমের এখন আমার মেয়েকে বিয়ে করতে হবে। তিনি বলেন মোস্তাকিমের বাচ্চা আমার মেয়ের গর্ভে তাই তার পূর্বের স্বামী তাকে আর গ্রহণ করতে চাচ্ছেনা এবং মোস্তাকিম ও তাকে বিয়ে করতে চাচ্ছেনা। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এর একটি সুষ্ঠু বিচার আপনারা করবেন। এবিষয়ে ধর্ষিতা চাচি বলেন, মোস্তাকিম জোড় পূর্বক ভাবে আমাকে ধর্ষণ করে আসছিল। আমি বাধা দিলে সে আমার তিন সন্তান ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এবং সে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখন সে যদি আমাকে এখন বিয়ে না করে তাহলে আমি আমার গর্ভে দুই মাসের সন্তান নিয়ে কিভাবে সমাজে বলবো। আমার আগের স্বামীও আমাকে আর গ্রহণ করে নিবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমি আপনাদের কাছে মোস্তাকিমের বিরুদ্ধে নালিশ দিচ্ছি আপনারা এর একটি সুষ্ঠু বিচার করবেন। এবিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আমরা আসামিকে গ্রেফতার করেছি। মেডিকেল রিপোর্ট ও ভিকটিমের অভিযোগের ঘটনার সত্যতা প্রমাণিত হয় এবং অভিযুক্ত মোস্তাকিম‌ও জবানবন্দিতে ঘটনার সত্যতা স্বীকার করে। তিনি আরো বলেন মেডিকেল রিপোর্টের ভিত্তিতে ভিক্টিম প্রায় ২ বর্তমানে মাসের অন্তস্বত্তা। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

১

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

২

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৩

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৪

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৫

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৬

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৭

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৮

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৯

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১০

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১১

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১২

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৪

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৫

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৬

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৭

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৮

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৯

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by BD IT HOST