নিউজ এডিটর
২৮ জুন ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর জেনারেল হাসপাতালে সহকর্মীকে মারধরের মামলায় চিকিৎসক আটক

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক সহকর্মীকে মারধরের ঘটনায় এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার চিকিৎসকের নাম ইকরামুল হক। তিনি ওই হাসপাতালের ডেন্টাল সার্জন। গত সোমবার ওই হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগসংক্রান্ত বিষয়ের দ্বন্দ্বের জের ধরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. তরিকুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দিনই তরিকুল ইসলাম থানায় মামলা করেন। এর পর থেকে ইকরামুল হক আত্মগোপনে ছিলেন। জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্রে জানা গেছে, সোমবার ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো.তরিকুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় তরিকুল বাদীয় হয়ে ইকরামুল ও তাঁর চিকিৎসক স্ত্রী শারমিন আক্তারের নামে সদর থানায় মামলা করেন। এরপর আসামিরা আত্মগোপনে চলে যান। জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তথ্য–উপাত্ত সংগ্রহ করেন। পরে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে, রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাজমুস সাকিব বলেন, রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জামালপুরে আনা হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, ওই হাসপাতালে সম্প্রতি আউটসোর্সিংয়ের মাধ্যমে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগে অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে দাবি চিকিৎসক ইকরামুল হকের। বিষয়টি নিয়ে তরিকুল ইসলামের সঙ্গে তাঁর কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার দুপুরে আরএমও তরিকুল ইসলাম তাঁর কক্ষে বসে ছিলেন। হঠাৎ ওই কক্ষে ঢোকেন চিকিৎসক ইকরামুল হক। এ সময় তরিকুল ইসলামকে তাঁর পছন্দের লোক নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে তরিকুল ইসলাম অস্বীকৃতি জানালে ইকরামুল ক্ষুব্ধ হন। এ সময় তরিকুল ইসলাম তাঁর কক্ষ থেকে ইকরামুলকে বের হয়ে যেতেন বলেন। এতেই ক্ষুব্ধ হয়ে তরিকুলকে মারধর শুরু করেন ইকরামুল। পরে আশপাশের লোকজন গিয়ে তাঁকে থামান। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১১

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১২

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৩

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৪

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৬

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৭

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৮

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৯

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

২০

Design & Developed by BD IT HOST