ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ডিবি পুলিশের হাতে ২ যুবক আটক - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৮ মে ২০২৩, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ডিবি পুলিশের হাতে ২ যুবক আটক

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ মে) দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘী এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব হাসান লতিফ ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রানা মিস্টার। তিনি জানান, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিল, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বড়পলাশবাড়ি ইউনিয়নের দক্ষিণ দুয়ারী এলাকার মৃত কলিমউদ্দীনের ছেলে সবুর হাসান জুলুনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে আসামি জুলুনকে জিজ্ঞাসাবাদের করা হলে তিনি জানান, রতনদিঘী এলাকার রাকিব হাসান লতিফ ও রানা মিস্টারের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে রাকিব হাসান লতিফকে আটক করে ডিবি। পরে তার তথ্য অনুযায়ী রানা মিস্টারের বসতবাড়ি থেকে একটি সচল আগ্নেয়াস্ত্র ও একটি তাজাগুলি উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST