নিউজ এডিটর
৩ অক্টোবর ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

ময়মনসিংহের তারাকান্দায় একটি নারী হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাজন লাল সরকারকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি এবং ময়মনসিংহ শহর ছাড়ার জন্য ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। জীবনের নিরাপত্তা ও সুবিচারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক ময়মনসিংহের ডিআইজি, পুলিশ সুপার (এসপি), জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর (২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় ময়মনসিংহ শহরের একটি চায়ের দোকানে অবস্থানকালে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তির সাথে রাজন লাল সরকারের কথা কাটাকাটি হয়। এর প্রায় এক ঘণ্টা পর (সন্ধ্যা ৭:১৫ মিনিটে) ০১৬২০-৬০৮০০০ নম্বর থেকে তার মোবাইলে কল করা হয়। ফোনে তাকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং চাঁদা না দিলে ময়মনসিংহ শহর ছাড়তে বাধ্য করার হুমকি দেওয়া হয়। এমনকি তাকে হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

​সাংবাদিক রাজন লাল সরকারের দাবি, নারী হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাকে পেশাগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তৎপর হয়ে উঠেছে। তাকে ‘দেশদ্রোহী’ ও ‘ভারতীয় চ্যানেলে খবর সরবরাহকারী’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

​এর আগে গত ৩১ আগস্ট সাংবাদিক রাজন লাল সরকার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল ৩ নম্বর পুলিশ ফাঁড়িতে। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট এসআই তার বাসায় গেলে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের ফাঁড়িতে যোগাযোগ করতে বলেন। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, তিনি ফাঁড়িতে উপস্থিত না হওয়ায় পরবর্তীতে তাকে ফোনে পুনরায় শহর ছাড়ার হুমকি ও চাঁদা দাবি করা হয়।

​এ ঘটনায় জড়িত থাকার সন্দেহ ও অনুসন্ধানের জন্য যাদের নাম অভিযোগে আনা হয়েছে, তারা হলেন—

১. ননী সেন (ননী গোপাল)

২. লিটন (সম্পাদক, সাপ্তাহিক আবির)

৩. পার্থ সারথী সিংহ আপেল

৪. দুকুল (বিভাগীয় যুগ্ম আহ্বায়ক, শ্রমিক দল)

​তবে সাংবাদিক রাজন লাল সরকার স্পষ্ট করেছেন, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি সরাসরি একই মাত্রার অভিযোগ তুলছেন না। তবে ননী গোপালের পূর্বে তার বাসায় যাওয়া, কার সাথে তারা যোগাযোগ রাখছেন এবং নারী হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশের পর হুমকির ঘটনার নেপথ্যে তাদের কোনো যোগসূত্র বা পরোক্ষ ভূমিকা রয়েছে কি না—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করার অনুরোধ জানিয়েছেন।

​এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক রাজন লাল সরকার বলেন, “সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে যদি প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি ও শহর ছাড়ার চাপের মুখে পড়তে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এটি শুধু আমার একক নিরাপত্তা নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।”

​তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হুমকির জন্য ব্যবহৃত ফোন নম্বরটি ট্র্যাকিং করে কলের উৎস শনাক্ত, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিজের ও পরিবারের সুরক্ষায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান তিনি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST