দুর্গাপুরে দিনের আলোয় ছিনতাই: নারী প্রভাষকের ব্যাগ ছিনিয়ে নিল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা - দৈনিক অভিযোগ বার্তা    
নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে দিনের আলোয় ছিনতাই: নারী প্রভাষকের ব্যাগ ছিনিয়ে নিল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দিনে-দুপুরে এক নারী প্রভাষক ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী প্রভাষক সাবরিনা, তিনি দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের প্রভাষক। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে তিনি সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী তার হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

একই প্রতিষ্ঠানের প্রভাষক নাজমুল হোসাইন বলেন,
“প্রতিদিনের মতো আজ সকালেও সাবরিনা ম্যাডাম সিএনজিতে করে কলেজে আসছিলেন। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছানো মাত্রই হঠাৎ দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগে মোবাইল, টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঘটনা এত দ্রুত ঘটেছে যে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়।”

প্রভাষক সাবরিনা জানান, ছিনতাইকৃত ব্যাগে তার ব্যক্তিগত স্মার্টফোন, নগদ টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পেশাগত কাগজপত্র ছিল। তিনি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দূরুল হোদা বলেন, ঘটনার বিষয়ে আমি এখনো অবগত না। তবে ভুক্তভোগী প্রভাষকের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১০

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১১

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১২

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৩

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৫

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৬

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৭

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৮

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৯

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

২০

Design & Developed by BD IT HOST