দুর্গাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ নভেম্বর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদকঃ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আব্দুল জলিল, টেকনোলজিস্ট (রেডিও) কেএম এজাজুল বাসার, ফার্মাসিস্ট আমিনুর রহমান, আরিফ হোসেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট আব্দুর রাজ্জাক, আইয়ুব আলী, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট আসাদ আলী, ওসমান গনি, মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, গত ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা তাদের প্রাপ্য সম্মান ও ন্যায্য অধিকার আদায়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। সরকার বিভিন্ন ক্যাডারে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড প্রদান করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজও অবহেলিত—যা অত্যন্ত হতাশাজনক।

বক্তারা আরও বলেন, “আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে অর্ধদিবস কর্মবিরতি ও পরে সম্পূর্ণ শাটডাউনে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে।”

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST