নিউজ এডিটর
১৬ জুন ২০২৫, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রথম এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করল ইউসিবি

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন করেছে। আজ রোববার থেকে এটি চালু হয়েছে। ব্যাংকটি বলছে, এর ফলে সেবার মান আরও উন্নত, প্রযুক্তিনির্ভর হবে। সেই সঙ্গে ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবার এক নতুন অধ্যায়ের সূচনা ঘটবে। নতুন এই কোর ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করল ইউসিবি, যা হালনাগাদ ১৪.৭ ভার্সনের। বিশ্বব্যাপী ষষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এ আধুনিক সংস্করণ চালু করেছে ইউসিবি। ব্যাংকটির গুলশানের প্রধান কার্যালয়ে আজ অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ প্রযুক্তির বিস্তারিত তুলে ধরেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাংকটি জানায়, ইউসিবি ডিজিটাল ব্যাংকিং সেবার রূপান্তরের অংশ হিসেবে ফ্রেক্সকিউব ইউনিভার্সেল ব্যাংকিং সলিউশন এর ১২.২ থেকে সংস্করণ ১৪.৭-এ উত্তরণ সম্পন্ন করেছে। ফলে মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের মাধ্যমে ব্যাংকটিতে এখন হিসাব খোলা, ঋণপ্রক্রিয়াকরণ কিংবা নিরাপত্তা যাচাই আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে। এতে প্রযুক্তিগত স্থিতিশীলতা, সেবার গতিশীলতা ও বহু গ্রাহকের একযোগে সেবা গ্রহণের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। ওপেন এপিআই ব্যাংকিং প্রযুক্তি ইউসিবিকে গ্রাহকের অনুমোদনের ভিত্তিতে বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন বা ফিনটেক প্ল্যাটফর্মের সঙ্গে নিরাপদভাবে তথ্য ও সেবা বিনিময়ের সুযোগ করে দিয়েছে। ফলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন তাঁদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড আর্থিক সেবা, যা বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্মে দ্রুত সংযুক্তির সুবিধা, ব্যাংকিং সেবার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা এবং উদ্ভাবনী ফিনটেক এবং স্টার্টআপদের সঙ্গে সহজ অংশীদারত্বের সম্ভাবনা বাড়াবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘নতুন এ প্রযুক্তির ফলে ইউসিবি এখন দ্রুত ও উন্নত সেবা দিতে পারবে। বিদেশে ব্যাংকগুলো যে ধরনের সেবা দেয়, আমাদেরও সে ধরনের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’ ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, নতুন এ প্রযুক্তির ফলে সরাসরি গ্রাহকের চাহিদামতো সেবা দেওয়া সম্ভব হবে। আগে বিদেশে ফোন করতে হলে কারও মাধ্যমে যেতে হতো। এখন সরাসরি ফোন করা যায়। ঠিক একইভাবে যেকোনো ব্যাংকিং সেবা এখন সরাসরি দেওয়া সম্ভব হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১০

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১১

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১২

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৩

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৫

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৭

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৮

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৯

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

২০

Design & Developed by BD IT HOST