নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সম্পাদক মোস্তফা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সম্পাদক মোস্তফা

মোকছেদুল ইসলাম,নওগাঁঃ

নওগাঁর পত্নীতলা সদর নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এম আর মোস্তফা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ১২৮৪ ভোট কাস্ট হয়েছে ১২৪০ ভোট। ৯৬.৫৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। রাত ৮ টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।

এতে সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীকে ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ জেড মিজান মই প্রতীকে ৩৫৬ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে সাজেদুর রহমান দুলাল ছাতা প্রতীকে ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমৃত কলস প্রতীকে ৪৮৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এম আর মোস্তফা গরুর গাড়ী প্রতীকে ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ মোটর সাইকেল প্রতীকে ২৯৬ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে এরশাদ তালা প্রতীকে ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ফ্যান প্রতীকে ৫১৫ ভোট পেয়েছেন কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার টিউবওয়েল প্রতীকে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম গোলাম হাফিজ আম প্রতীকে ৩৮৩ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে মিনহাজুল আবেদিন শুভ কম্পিউটার প্রতীকে ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আলম বই প্রতীকে ২৩৬ ভোট পেয়েছেন। কার্যকারী সদস্য মাহাবুবুল আলম সরকার হাতি প্রতীকে ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল সাইকেল প্রতীকে ১২৮ভোট পেয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে আলেকচান এবং প্রচার সম্পাদক পদে মাসুম রেজা এবং কার্যককরী সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল জানান নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ হয়েছে । কারো কোন অভিযোগ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST