নড়াগাতির তেলিডাঙ্গা গ্রামে দুর্বৃত্তের হাতে গ্রাম্য ডাক্তার খুন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১২ মে ২০২৩, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াগাতির তেলিডাঙ্গা গ্রামে দুর্বৃত্তের হাতে গ্রাম্য ডাক্তার খুন

মো. গোলাম কিবরিয়া নড়াইল জেলা ঃ

নড়াইলের নড়াগাতি থানার মাওলী ইউনিয় নের তেলিডাঙ্গা গ্রামে দুর্বৃত্তদের হাতে গ্রাম্য ডাক্তার আমিনুর ইসলাম(৩৫)খুন হয়েছেন।

তিনি মাওলি বাজারে ঔষধের ফার্মেসির ও গ্রাম্য ডাক্তার ছিলেন।

আজ শুক্রবার(১২ই মে) সকাল ৭টার দিকে মাওলী বাজারে ঔষধের ফার্মেসিতে যাওয়ার পথে নুর মিয়ার বাড়ির সামনে তার উপর পরিকল্পিতভাবে হামলা চালায় একদল সন্ত্রাসী।পরে স্থানীয়রা আমিনুর ইসলাম কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠালে ডাক্তার আমিনুর ইসলামের স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন । পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১২ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিনুর ইসলাম মাওলী ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের মৃত সোনাই খাকির ছোট ছেলে।

নিহতের ভগ্নিপতি মো. মিন্টু হোসেন জানান, শুক্রবার সকাল ৭টায় মাওলি বাজারে যাওয়ার পথে নুর ইসলামের বাড়ীর সামনে উপস্থিত হতেই সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ খানের নেতৃত্বে ইমরুল খা(৩২) গফ্ফার খাকি( ৫৫) ইউনুস খাকি (৩২) আর ২০/২৫ জন একদল সন্ত্রাসীরা মোটরসাইকেল পথ রোধ করে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে আমিনুর ইসলাম নৃশংস ভাবে খুন হয়। আমরা এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার চাই।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন,ঘটনা শুনতেই আমরা ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছি। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST