নিউজ এডিটর
৬ ডিসেম্বর ২০২৫, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে ওস্তাদ হাসান আলী খান স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. নিশাদুল ইসলাম (নিশাদ) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার সকালে বরেণ্য কন্ঠশিল্পী ওস্তাদ হাসান আলী খানের স্মরণ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ওস্তাদ হাসান আলী খানের সন্তান খুরশিদ হাসান খানের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্বাস উদ্দিন হেলাল এবং রিপা আক্তারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খাইরুল আলম শাকিল, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক- শেখ সাদী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী- মাসুদা আনাম কল্পনা, বিশিষ্ট লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের সন্তান আজগর আলীম, বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ইকবাল আহমেদ, উপাধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু, করিম হাসান খান ও নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ। শেখ সাদী খান তার বক্তব্য বলেন- সংগীত হল জাদু, ভালোবেসে সংগীত করতে হয়। সংগীতে এমন বিষয় সংগীত দিয়ে মানুষকে মুগ্ধ করা যায়। খাইরুল আলম শাকিল বলেন- যে জাতি সংস্কৃতিতে এগিয়ে যাবে না সে জাতি অমানবিক হয়ে যায়। উক্ত অনুষ্ঠানের দুইজন একুশে প্রাপ্ত, লোক সংগীতের বরপুত্র আব্দুল আলীমের সন্তান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওস্তাদ হাসান আলী খান বুলবুল ললিতকলা একাডেমি লোকসংগীত বিভাগের বিভাগীয় প্রধান, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। কন্ঠশিল্পী ওস্তাদ হাসান আলী খান ১৯৪৪ সনে অল ইন্ডিয়া রেডিওতে সংগীত পরিবেশনার মাধ্যমে সংগীত জীবন শুরু করেন। সমসাময়িক শিল্পীদের মধ্যে একমাত্র তিনি একাধারে লোকসংগীত, উচ্চাংগ সংগীত, আধুনিক, নজরুল সঙ্গীত পরিবেশন করতেন সমান দক্ষতায়। তাঁর ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন ড. সনজিদা খাতুন, ইন্দ্র মোহন রাজবংশী, নীনা হামিদ, মুজিব পরদেশী প্রমুখ। ১৯৯৩ সনের ১২ই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST