নিউজ এডিটর
১৩ অগাস্ট ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষকদের সক্রিয় ভূমিকা নিতে হবে: প্রাথমিক শিক্ষা মহাপরিচালক

অভিযোগ বার্তা ডেস্কঃ মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা সম্পর্কে দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডেরা রির্সোর্টে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কারিগরি সহায়তা ও লায়ন কর্পোরেশনের আর্থিক সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মানিকগঞ্জে এই তিন দিনব্যাপী প্রশিক্ষণ আলোচনা সভার আয়োজন করে। দ্বিতীয় দিনের মত এই প্রশিক্ষণ সভায় জেলার ২ উপজেলার (সাটুরিয়া ও দৌলতপুর) ৩৩ জন শিক্ষক প্রশিক্ষণ সভায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাঝ পর্যায়ে প্রশিক্ষণার্থীরা ঘিওর উপজেলার বালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিরাপদ খাদ্য বিষয়ক পাঠদান করান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাড়াতে প্রশিক্ষণ আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর চার লাখ বিশ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যু ও রোগ প্রতিরোধে প্রত্যেকের সচেতন হতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। তার বক্তব্যে তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য শুধু আমাদের স্বাস্থ্যের জন্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি এই বিষয়ে সচেতন হন এবং শিক্ষার্থীদের কাছে নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরতে পারেন, তাহলে শিশু বয়স থেকেই তারা সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারবে।’ ‘আমরা জানি, প্রতি বছর খাদ্যবাহিত রোগে বহু মানুষ মারা যাচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে বিশেষ করে শিক্ষকদের, সক্রিয় ভূমিকা নিতে হবে। আপনারা যারা আজ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, আপনাদের শেখা বিষয়গুলো বিদ্যালয়ে, পরিবারে এবং সমাজে ছড়িয়ে দিতে হবে।’ ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এটি আমাদের সবার দায়িত্ব। আমি আশা করি এই প্রশিক্ষণ আপনাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে, যা আমাদের শিশুদের সুস্থ ও সুন্দর জীবন গড়তে সহায়ক হবে।’ এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মুনতাসির হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভাগের সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মাহফুজা খাতুন, জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রজেক্ট পরিকল্পনা উপদেষ্টা (কৃষি ও পল্লী উন্নয়ন) মিস ওকাদা আকিকো, লায়ন কর্পোরেশনের ব্রান্ড ম্যানেজার সালমা সুলতানা স্মৃতি, শিক্ষা অফিসার তানভীর আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নূর-ই-আলম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST