পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ জুলাই ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

শ্রীলঙ্কার সফরে শুরুতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়েই দেশে ফেরে বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে এটিই ছিল টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। তবে সেই ধারাবাহিকতা দেশের মাটিতেও ধরে রাখলেন লিটনরা। ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

কে ভেবেছিল পাকিস্তানের বিপক্ষে এত সহজেই ম্যাচ জিতে নেবে বাংলাদেশ দল? পাকিস্তানকে একেবারেই পাত্তা না দিয়ে ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা। আজ রোববার মিরপুরে শের-ই বাংলার পরিচিত কন্ডিশনে ফিরেই যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল বাংলাদেশ।

মাস দেড়েক আগে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার ঘরের মাঠে যেন নিজেদের প্রমাণ করল বাংলাদেশ। ৯ বছর পর সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল টাইগাররা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১১০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন বলছিলেন, ‘মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি, কারণ এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। দ্বিতীয় ইনিংসে বল ভালো আসছিল, হয়তো শিশিরের কারণে। আমরা আজ দ্রুত উইকেট তুলে নিতে পেরেছিলাম।’

‘আর ক্যাচ মিস কিছুসময় হতে পারে, আবার অনেকসময় কঠিন ক্যাচ ধরবেন। আর মিরপুরে মুস্তাফিজ কেমন কাজে লাগে সেটা তো জানাই। এ ছাড়া তাসকিন, সাকিব দারুণ বল করেছে।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST