লালমনিরহাট থেকে,মোঃ পেয়ারুল ইসলাম:
লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলার আসামির সঙ্গে পুলিশের গোপনীয় মিটিং চলাকালীন ফোনে ধারণকৃত ছবি তোলাকে কেন্দ্র করে পুলিশ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে তুলে নিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে সদর থানার ওসি ও ডিবির ওসিকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ সুপার লালমনিরহাট। বিএনপি নেতাকর্মীদের ছবি তোলা কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ উঠেছে, সদর থানার ওসি আব্দুল কাদের এবং গোয়েন্দা বিভাগের ( ডিবি) ওসি ফিরোজ হোসেন স্থানীয় আওয়ামীলীগ এক নেতা এবং হত্যা মামলার আসামির সঙ্গে গোপন ভাবে মিটিং করতেছিলেন।
এই সময় বিএনপির নেতাকর্মীরা ছবি ধারণ করলে তাদের বাধা দেওয়া হয় ও লাঠিচার্জ করে থানায় নিয়ে যায়। এতে প্রতিবাদের ঝড় উঠে এলাকাবাসির মধ্যে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST