ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে যাওয়া যুবকের পাঁচ দিন পর লাশ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১১ ফেব্রুয়ারী ২০২৩, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে যাওয়া যুবকের পাঁচ দিন পর লাশ উদ্ধার

রেখা মনি,নিজস্ব প্রতিবেদক 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে বন্ধুদের সাথে বাজি ধরে দুধকুমার নদে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৫ দিন পর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে বাবুল মিয়া (২২) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি সদস্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বর যাত্রী হিসেবে যায় বাবুল। রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদ পাড় হওয়ার সময় বন্ধুদের সাথে নদী সাঁতরে ওপারে যাওয়ার বাজি ধরে বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচ- ¯্রা্পানিতে তলিয়ে যায় বাবুল। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর ডুবুরি দল দিনভর যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নদের বিভিন্ন স্থানে খোঁজে কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষনা করেন।

 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১০

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১১

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১২

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৩

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৪

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৫

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১৬

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১৭

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১৮

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

১৯

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

২০

Design & Developed by BD IT HOST