নিউজ এডিটর
১২ জানুয়ারী ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ-আসিফ নজরুল

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগে জানিয়ে দিয়েছে বিসিবি। তবে গুঞ্জন রয়েছে কলকাতা থেকে সরিয়ে ম্যাচগুলো অন্য ভেন্যুতে আয়োজনের চিন্তা করছে আইসিসি। কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার করবেনা বাংলাদেশ। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এই অঙ্গীকারের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, ভারতে গত ১৬ মাস ধরে যে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন থাকে না। তিনি বলেন, আমরা মনে করি, ক্রিকেটের ওপর কারও খবরদারি থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। বিসিবি ইতিমধ্যে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। তবে আইসিসি এই আবেদন নাকচ করে ভারতের ভেতরেই চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। আমাদের কথা পরিষ্কার—ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই। যদি ভেন্যু বদলাতেই হয়, তবে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আরব আমিরাতে করা হোক, আমাদের কোনো সমস্যা নেই। আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং ভারতের কথায় পরিচালিত না হয়, তবে তারা বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। জানা গেছে, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই বিসিবির এই আবেদনের আনুষ্ঠানিক জবাব দিতে পারে আইসিসি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১০

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১১

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১২

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৩

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৪

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৫

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৬

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৮

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০

Design & Developed by BD IT HOST