মাছিহাতার সন্তান আমি, সেই দাবীতে আপনারা ধানের শীষে আমাকে ভোট দেবেন' ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ জানুয়ারী ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাছিহাতার সন্তান আমি, সেই দাবীতে আপনারা ধানের শীষে আমাকে ভোট দেবেন’ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মাছিহাতার সন্তান আমি, আপনাদের সন্তান হিসেবে আমাকে ধানের শীষে ভোট দিন। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন মরহুমা বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, পথসভার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল।
গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন।
পথসভা শেষে তিনি চাঁন্দপুর, কাছাইট, আটলা, হাটখোলা, চিনাইর, চাপুইর, গজাইড়া গজাইড়া’সহ মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন।
পথসভা গুলোতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভাদেশ্বরা ও মাছিহাতায় ভোটের যে নির্বাচনী পথসভা এটা এলে এখানে বলাটা ঠিক হবে না কারণ এখানে আপনারা আমার নিজের লোক। আমার যেমন আপনাদের ওপর দাবি আছে আপনাদেরও আমার ওপর দাবি আছে। বাড়ির মানুষ হিসেবে সন্তান হিসেবে আমাকে ভোট দেবেন। আমার আপনাদের কাছে দাবি আছে।
তিনি বলেন, এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এলাকার ভাতশালা হয়ে শহরে যাওয়ার ভাদুঘর পর্যন্ত সড়কটির কাজ করবেন এবং গ্রামের সকল রাস্তাগুলো সংস্কার করবেন বলে আশ্বস্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ভোটকেন্দ্র যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার আপনারা আনন্দ মুখর পরিবেশে ভোট দিতে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST