মোল্লাহা‌টের ভান্ডারখোলায় নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহা‌টের ভান্ডারখোলায় নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আটজুড়ী ইউনিয়নের ভান্ডারখোলা ভোট কেন্দ্র এলাকার নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় ভান্ডারখোলা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার/আওয়ামীলীগের এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহীনুল আলম ছানা বলেন, জাতির জনকের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়েছে, এখন দেশের মানুষ ভালো আছে, তাই দেশবাসী আবারো নৌকায় ভোট দিবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

আপনাদের কাজ হবে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা। তিনি আরো বলেন, জামায়াত-বিএনপি বিদেশিদের উপর ভরসা করেছিল, দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা এগিয়ে চলছেন উন্নয়নের দিকে। সুশৃঙ্খল নির্বাচনে আওয়ামীলীগের বিজয় হবেই ইনশাআল্লাহ।

 

আটজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল বাশার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ মনিরুজ্জামান, সদস্য সচিব আবদুস সবুর মোল্ল, উপজেলা আওয়ামীলীগ সদস্য এম এম মফিজুর রহমান, মোঃ আয়ুব আলী মোল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম পলাশ, আওয়ামীলীগ নেতা মোঃ নাসির মিয়া, শ্রমিকলীগ নেতা মোঃ মনিরুজ্জামান মোল্লা, আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর মোল্লা, মোঃ মান্নু মিয়া, ওলিয়ার রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি টিকলু মোল্লা প্রমূখ।

 

#####

মোল্লাহাট প্রতিনিধি

তারিখ-২৪/১২/২০২৩ ইং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST