শিক্ষাদানে প্রাথমিক শিক্ষাই মূল ভিত্তি আর প্রাথমিক শিক্ষক তার কারিগর - ইউ,এন,ও কামরুল হাসান সোহেল - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১১ মার্চ ২০২৩, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাদানে প্রাথমিক শিক্ষাই মূল ভিত্তি আর প্রাথমিক শিক্ষক তার কারিগর – ইউ,এন,ও কামরুল হাসান সোহেল

সানজিদ মাহমুদ সুজন নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরা উপজেলার শিল্পকলা একাডেমিতে, জাজিরা উপজেলার নতুন নিয়োগপ্রাপ্ত ২০১৮-২০-২৩ প্রাথমিক শিক্ষক ও সহকারী শিক্ষক সমাজ কমিটির পরিচিতি সভার আয়োজন করে,জাজিরা উপজেলা শিক্ষা কমিটি।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার কামরুল হাসান সোহেল বলেন, “শিক্ষাদানে প্রাথমিক শিক্ষাই মূল ভিত্তি আর প্রাথমিক শিক্ষক তার কারিগর”। আজ শনিবার ১১ই মার্চ ২০২৩, জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক কমিটির সভাপতি গিয়াসউদ্দিন মাস্টার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হোসেন চৌকিদার এর পরিচালনায়, জাজিরা উপজেলার ২০১৮-২০-২৩ এর যোগদান কৃত শিক্ষকদের বরন এবং সহকারী শিক্ষক সমাজ কমিটির পরিচিতি অনুষ্ঠান করেন।এ সময় প্রধান অতিথির চেয়ার অলংকৃত করেন উপজেলা নির্বাহি অফিসার কামরুল হাসান সোহেল বিশেষ অতিথির চেয়ার অলংকৃত করেন প্রাথমিক শিক্ষা অফিসার সোবাহান মুনসি, ইউ,আর,সি ইনসট্রাকটর লোকমান হোসাইন ও সহকারী শিক্ষা অফিসার নাজমুল ইসলাম। মঞ্চে উপস্থিত ছিলেন সহসভাপতি আবুল কালাম শান্ত ও নাসিমা আক্তার, সিনিয়র প্রধান শিক্ষক কামরুজ্জামান হালিম ও মাস্টার খলিলুর রহমান সহ সকল নেতৃবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি ডি,এম কামরুজ্জামান রাসেল ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ প্রধান শিক্ষকগন। এ সময় সকল নতুনকে গোলাপ ও কলমের মাধ্যমে বরন করে নেন অতিথিরা।সেই সাথে নতুন শিক্ষক সমাজ কমিটির সভাপতি আল -ইসলাম,সিনিয়র সহসভাপতি তাহমিনা আকতার মুকতা ও মোঃ জাহিদুল ইসলাম,সাধারন সম্পাদক মাহামুদুল হাসান মিরাজ ও সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, মহিলা বিসয়ক সম্পাদিকা তাহমিনা আকতার লাকি সহ সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন নতুন ও পুরাতন শিক্ষকদের মাঝে। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একসময় প্রাথমিক শিক্ষক পদে চাকুরী তে কমসংখ্যক মেধাবীরা আসতেন।এখন সেই ধ্যান ধারনা পাল্টে দিয়ে ঢাকা বিশ্ব্যবিদ্যালয়ের ও অন্যসকল জাতীয় বিশ্ব্যবিদ্যালয় হতেও মেধাবীরা আসছেন।এটা খুবি আনন্দের বিষয়। ছোট ছোট ছেলেমেয়েরা কাদামাটি এদেরকে যে লক্ষ ও শিক্ষা জীবনের শুরুতে দেওয়া হবে তার উপর ভিত্তি করেই পরবর্তী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষায় ধাবিত হবে।এ সময় তিনি বলেন দূর্নিতী মুক্ত সমাজ গড়তে আমাদের প্রাথমিক শিক্ষকরাই জোরালো ভুমিকা রাখবে।প্রাথমিক শিক্ষাই মূল ভিত্তি আর প্রাথমিক শিক্ষক তার কারিগর।আর এ সকল বিষয় বিবেচনায় প্রাথমিক শিক্ষকদের শিক্ষা গুরু ও মানুষ গড়ার কারিগর হিসাবে আখ্যা দিয়ে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাথমিক শিক্ষার অবকাঠামোগত মানোন্নয়নে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা তাদের দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST