নিউজ এডিটর
৯ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ডাকাতি ঘটনার সাথে জড়িত ০৭ জন ডাকাতকে আটক

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ পুলিশ জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার পুলিশ সংঘবদ্ধ ডাকাতি, হত্যাকান্ডসহ চাঞ্চল্যকর যে কোন ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। গত ০৩/১০/২০২৫ খ্রিঃ রাত্রি অনুমান ২৩.২৫ ঘটিকার সময় যমুনা সেতু পশ্চিম থানাধীন ঝাঐল ওভারব্রীজের পশ্চিমে ঢাকাগামী মহাসড়কের উপর ১০/১২ জনের অজ্ঞাতনামা ডাকাত দল একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারে থাকা লোকজনদের নিকট হতে মোবাইল ফোন, স্বর্নালঙ্কার ও নগদ টাকাসহ আনুমানিক ২,০০,০০০/-টাকা মূল্যমানের মালামাল নিয়ে পালিয়ে গিয়েছে। পরবর্তীতে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Daily Jaijaidin’ নামক অনলাইন নিউজ ভিত্তিক ফেইসবুক পেইজ এ মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে ২০-৩০ বছর বয়সী ডাকাত দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় গত ০৫/১০/২০২৫ খ্রিঃ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। চাঞ্চল্যকর এই প্রাইভেটকার ডাকাতির ঘটনাটি অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশব্যাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এই ডাকাতি সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তে একটি চৌকস টিম গঠন করেন। জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) এর নেতৃত্বে জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম ও যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এর তত্বাবধানে ডিবির এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, এসআই(নিঃ)/অনুপ কুমার সরকার, এসআই(নিঃ)/মোঃ শারফুল ইসলাম, এসআই(নিঃ)/রায়হান মোহাম্মদ হৃদয়, এএসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল প্রামানিক, এএসআই(নিঃ)/মোঃ আরিফুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ)/বৃন্দাবন রায়সহ ডিবির ফোর্সের সমন্বয়ে এই চৌকস টিমকে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন। চৌকস এই টিমের দূরদর্শী কার্যক্রম এবং সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নিবিড় তত্বাবধানের কারণে ডাকাতির সহিত জড়িত ব্যক্তিদের সনাক্তপূর্বক সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ডাকাত ০৭ জন তন্মধ্যে গত ০৭/১০/২০২৫ খ্রিঃ ১। মোহাম্মদ আলী (২৩)’কে গ্রেফতার, গত ০৮/১০/২০২৫ খ্রিঃ ২। আজাদুল মেম্বার (৩৭), ৩। মোঃ রাশিদুল (৩০), ৪। মোঃ আশরাফুল (২৩), ৫। মোঃ আইয়ুব (২৩)’গণদের গ্রেফতার এবং গত ০৬/১০/২০২৫ খ্রিঃ ৬। শাহ আলী (২৯) ও ৭। মোঃ বাবু (৩৫)’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আলামত ও অস্ত্রশস্ত্র:। নগদ ২২,৫০০/- টাকা, ২। লুণ্ঠিত ০৩ টি মোবাইল ও ৩। ডাকাতদের ব্যবহৃত অস্ত্র রামদা ০১টি। গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সিরাজগঞ্জ জেলার মহাসড়কে ডাকাতি করাই তাদের পেশা। গ্রেফতারকৃত ০৭ জন ডাকাতের মধ্যে ০৩ জন ডাকাত বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST