নিউজ এডিটর
২২ জুলাই ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজা উদ্ধার, নারী ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ এলাকায় অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। পাশাপাশি মোছাঃ সুজেদা(৩৮) নামের নারী গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচার রায়ের বাকাই গ্রামের বেলাল মিয়ার স্ত্রী। এদিকে মঙ্গলবার (২২ জুলাই) ডিবির এসআই মো: এহসানুল হক আবির বাদী হয়ে ২০১৮ সালের ৩৬ (১) এর স্মারণীর ১৯(গ) /৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর নির্দেশে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এসআই মোঃ এহসানুল হক এর নেতৃত্বে নারী কনস্টেবল খাদিজা খাতুনের সহায়তায় মেলান্দহ থানার রায়ের বাকাই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ৪টি সাদা প্লাষ্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ২৮টি প্যাডিতে মোট ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২২ লক্ষ ২০ হাজার টাকা। ডিবির এই সফল অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব বলেন, আমাদের টিম মাদকবিরোধী অভিযানে নিয়মিত তৎপর রয়েছে। এই ধরনের অভিযানের মাধ্যমে জামালপুর জেলায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হচ্ছে। তিনি আরো জানান, নারী ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তার স্বামী পলাতক। এদিকে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এ ধ্বংসাত্মক চক্র ভাঙতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। জেলা গোয়েন্দা শাখার এই সফল অভিযান জামালপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। তিনি আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জেলা পুলিশের সকল ইউনিট সমন্বিতভাবে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে কোনো ধরনের আপস নেই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১০

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১২

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৩

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৪

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৫

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৬

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৭

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৮

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৯

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

২০

Design & Developed by BD IT HOST