জামালপুরে বিশ্ব নারী দিবসে মানববন্ধন আলোচনা সভাশেষে সফল নারীদের সম্মাননা প্রদান - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৮ মার্চ ২০২৩, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে বিশ্ব নারী দিবসে মানববন্ধন আলোচনা সভাশেষে সফল নারীদের সম্মাননা প্রদান

– ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি,
তাং ০৮ মার্চ ২০২৩ খ্রী. “”প্রযুক্তি ও উদ্ভাবনীতে সম্ভাবনার বাংলাদেশ গড়ি , নারী-পুরুষের সমতা সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বুধবার (০৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), এডাব, জামালপুর শাখা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখা ও এসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ‘র যৌথ উদ্যোগে যথার্থ ভাবগাম্ভীর্য ও আড়ম্বরের সহিত অনুষ্ঠানের প্রথম পর্ব শহরের পিটিআই গেইটের সামনে মানববন্ধন ও দ্বীতিয় পর্ব এসপিকে ‘র হল রুমে আলোচনা সভা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সফল নারী উদ্যোক্তাগণকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সহিদ উল্যা ‘র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী ও সফল সংগঠক, কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, তারকা সংঘ, জামালপুরের এর সভাপতি, খোরশেদ আলম, অধ্যাপক মনিরুজ্জামান খান, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এ্যডভোকেট বিপ্লব দে বাচ্চূ, নারী নেত্রী রাশেদা ফারুকী, মোহাম্মদ সাজ্জাদ হুসেন, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার সভাপতি, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, মোঃ নেহাজ উদ্দীন (মাইজভান্ডারী), আনিছুর রহমান, নির্বাহী পরিচালক অগ্রদূত, মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক, এডাব, জামালপুর, সফল নারী উদ্যোক্তা, রাজিয়া সামাদ প্রমুখ। বক্তারা সমঅধিকার, সমক্ষমতায়ন তথা নারীর সঠিক সুষম উন্নয়নের উপর আলোকপাত করেন। সম্মাননা প্রাপ্ত সফল নারী উদ্যোক্তাগণ হলেন রাজিয়া সামাদ- শেরপুর, রিক্তা বেগম- মেষ্টা ইউপি, মোছাঃ বেদেনা বেগম- কেন্দুয়া ইউপি, মোছাঃ নাসরিন আক্তার- জামালপুর পৌরসভা, মোছাঃ মোস্তাকিমা- রশিদপুর, জামালপুর, রাশিদা ফারুকী- মুন্সিপাড়া, জামালপুর, মনোয়ারা বেগম ও মোছাঃ ছনেখা বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ এনামুল হক, সভাপতি, এডাব, জামালপুর জেলা শাখা। ক্রেষ্ট প্রদান পরবর্তী বিশেষ প্রীতি ভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আজকের অনুষ্ঠান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সহিদ উল্যা ।।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১০

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১১

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১২

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৩

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৫

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৬

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৭

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৮

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

২০

Design & Developed by BD IT HOST