কুষ্টিয়ায় দৌলতপুর ১০ নং ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৬ মার্চ ২০২৩, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় দৌলতপুর ১০ নং ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

পূর্বশত্রুতার জেরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের কাজল হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। কাজল হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য ছিলেন।
১৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের বাড়ির সামনে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ১৬ মার্চ, ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
কাজলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট। পরে দৌলতপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ১৫ মার্চ দুপুরে কাজল হোসেনের ভাতিজা ও তার সাথে থাকা সাঙ্গপাঙ্গ প্রতিপক্ষ আব্দুল মাবুদের ছেলে সোহাগ ও তার ভাতিজা বিজয়কে মারধোর করে। এই ঘটনার আপস মীমাংসা করার জন্য কাজল হোসেন সেখানে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে আব্দুল মাবুদ হাঁসুয়া দিয়ে তার ঘাড়ের পেছনে কোপ দেয়।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, কিছুদিন আগে বিয়ে বাড়িতে কাজল মেম্বারের ভাতিজা ও ভাগিনা মাবুদের ছেলে ও ভাতিজাকে মারধোর করে। মঙ্গলবার আবারো মাবুদের ছেলে ও ভাতিজাকে মারধর করে কাজল মেম্বারের ভাতিজারা।
এই ব্যাপারটি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য কাজল মেম্বার আসামিদের বাড়ির পাশে গেলে আব্দুল মাবুদ ধারালো হাঁসুয়া দিয়ে তাকে উপর্যুপরি কোপ দেয়। এতে কাজল মেম্বার আহত হন। এ বিষয়ে রাতেই ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন হত্যার ধারা যুক্তসহ বাকি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১০

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১১

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৩

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৪

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৫

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৬

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৮

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৯

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

২০

Design & Developed by BD IT HOST