নিউজ এডিটর
৭ এপ্রিল ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রহনপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ছাত্রসমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭-এপ্রিল (সোমবার) সকাল ১১:৩০ মিনিটে গোমস্তাপুর উপজেলা চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কলোনি মোড়ে পথসভার কর্মসুচি শেষ হয় I এই বিক্ষোভ মিছিলে অংশ নেন ও বক্তব্য রাখেন ইয়ুথ ফাউন্ডেশনের আমিরুল মুমিন ,আরো বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম ,মাওলানা শাহজালাল , হিজবুল্লাহ ,পিয়াস, নাফিস, শুভ ,জুলকার সহ সাধারণ শিক্ষার্থী, জনতা এবং সর্বস্তরের সচেতন মানুষ। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই, (ইসরায়েলি সন্ত্রাসী হামলা- বন্ধ করো, করতে হবে’ সহ, নানা স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন; “ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের তরুণ সমাজ হিসেবে এই হত্যা ও নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১০

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১১

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১২

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৩

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৪

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৫

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৬

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১৮

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

২০

Design & Developed by BD IT HOST