দুর্গাপুরে যুবদলনেতা বিদয়ের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ - দৈনিক অভিযোগ বার্তা    
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে যুবদলনেতা বিদয়ের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়।

শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি পৌরসভা গেট থেকে শুরু হয়ে উপজেলা বাজার, শালঘড়িয়া মোড়, আমগাছি বাজার হয়ে কাঠালবাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন নাহিদুল হক বিদয়। তিনি বলেন, “গত ১৭ বছর ধরে দেশের জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদের শিকার হয়েছে। মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধারের পথ তৈরি করেছে। এখন প্রয়োজন একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের পুনর্গঠনের রূপরেখা। এতে অর্থনীতি, বিচার বিভাগ, মানবাধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

একই সঙ্গে তিনি রাজশাহীর সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে তিনি গণমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কর্মসূচিতে স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আশ্বস্ত করেন যে বিএনপি রাজনৈতিকভাবে প্রস্তুত রয়েছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST