নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে রুখে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ অভিষেকে শনিবার দাপুটে ম্যাচ খেলে বাংলাদেশ; লড়াই করে ৫-৩ ব্যবধানে হারে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে রুখে দিল কোচ সিগফ্রাইড আইকম্যানের দল। রোববার অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করেছে লাল সবুজের জার্সিধারীরা। ম্যাচটি হয় ভারতের চেন্নাইয়ের রাধাকৃষ্ণন স্টেডিয়ামে। বাংলাদেশের হয়ে তিনটি গোলই করেছেন আমিরুল ইসলাম। এ নিয়ে বিশ্বকাপের পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। এদিন তিন গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে অষ্টম মিনিটে কোরিয়া এগিয়ে যায় লি মিন হিয়কের গোলে। পেনাল্টি কর্নারেই ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সন সিউং হান। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও দাপট দেখায় কোরিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে ১৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন মিন হিয়ক। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন আর বদলায়নি। এরপরই পেনাল্টি কর্নার থেকে ঘুরে দাড়ানোর গল্প লিখতে শুরু করেন আমিরুল। তৃতীয় কোয়ার্টারের ৩৬ মিনিটে প্রথম গোলটি আদায় করে নেন তিনি। শেষ কোয়ার্টারে চারটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এর মধ্যে ৪৬ মিনিট ও ৫৬ মিনিটে জাল কাঁপান আমিরুল। হ্যাটট্রিক পূরণ করে বাংলাদেশকে এনে দেন ড্রয়ের স্বাদ। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে বাংলাদেশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST