বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয় 

নিজস্ব প্রতিনিধিঃ

নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসর শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স।

আজ থেকে শুরু হওয়া বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট টাইটান্সকে। শান্তর ব্যাট থেকে আসে ১০১ রানের অনবদ্য ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা সিলেটকে ৪ ওভারে ৩৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। পঞ্চম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন সাইম। ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন পাকিস্তানের সাইম। তিন নম্বরে নেমে ২০ রানে আউট হন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই।

দলের রান ১শ পার করে আউট হন রনি। ৪টি চারে ৩৪ বলে ৪১ রান করেন এই ডান-হাতি ব্যাটার।১০৪ রানে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ঝড় তোলেন ইমন ও আফিফ হোসেন। চতুর্থ উইকেটে ৪১ বলে ৮৬ রান যোগ করে সিলেটকে বড় সংগ্রহ এনে দেন তারা।

মাত্র ২৮ বলে নবম হাফ-সেঞ্চুরি করা ইমন শেষ পর্যন্ত ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৬৫ রান করেন ইমন।১৯ বলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩৩ রানে থামেন আফিফ।রাজশাহীর হয়ে নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচানে ২টি, বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন।

বিরতির পর রাজশাহী ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে ওপেনার পাকিস্তানের শাহিবজাদা ফারহানকে হারায়। ১৯ বলে ২০ রান করেন তিনি। বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান। ১০ রানে থামেন তানজিদ।

৬২ রানে ২ উইকেট পতনের পর সিলেটর বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই কাপ্তান শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ৭১ বলে অবিচ্ছিন্ন থেকে ১৩০ রানের জুটি গড়ে ২ বল বাকী থাকতে রাজশাহীর জয় নিশ্চিত করেন তারা।

এরমধ্যে ৫৮ বলে ঘরোয়া টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন শান্ত। তিনি ১০টি চার ও ৫টি ছক্কায় ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন আর ৪ টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে অনবদ্য ৫১ রান করেন অভিজ্ঞ মুশফিক। ম্যাচ সেরা হন শান্ত।

সিলেটের খালেদ আহমেদ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১০

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১২

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৪

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৯

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST