ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
রাজশাহী অফিস
২৪ জানুয়ারী ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের পর থেকেই রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালানো শুরু করেছেন। তবে এবার এই আসনে কিছুটা ব্যাতিক্রমী চমক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।

শনিবার দিনব্যাপী সংসদীয় এলাকার পুঠিয়া উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে ব্যাতিক্রমী চমক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।

এদিন মাওলানা মনজুর রহমান উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর খবিরের মোড়, চক দুর্লভপুর, কৈপুকুরিয়া, ফুলবাড়ি বাজার, মোহনপুরসহ বিভিন্ন গ্রাম, মহল্লা ও হাটবাজারে গণসংযোগ করেন।

গণসংযোগকালে জামায়াতে ইসলামীর সাংসদ প্রার্থী মাওলানা মনজুর রহমান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া দোয়া ও সমর্থনের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ দিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে চমকপ্রদ কিছু উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ভালুকগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, সেক্রেটারি একাব্বর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জীবন আলী, অর্থ সম্পাদক মোসাব্বিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকরা।

গণসংযোগ চলাকালীন উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণার পাশাপাশি জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থীর পক্ষে এলাকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও রাস্তাঘাট নির্মাণ এবং সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়নে একটি বার সুযোগ দিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

দীর্ঘ দিনের জেল-জুলুম ও নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগকে কেন্দ্র করে ওইসব এলাকার সাধারণ মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দেয়ার আগ্রহ দেখিয়েছেন বলে গণসংযোগে অংশ নেয়া জামায়াতে ইসলামীর দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST