ভোলা দৌলতখানে ৫ বছরের ব্যবহৃত পথ বন্ধ: অবরুদ্ধ পরিবার, নেপথ্যে স্থানীয় প্রভাব - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ মার্চ ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে ৫ বছরের ব্যবহৃত পথ বন্ধ: অবরুদ্ধ পরিবার, নেপথ্যে স্থানীয় প্রভাব

জামাল খান জেলা প্রতিনিধিঃ

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে একটি পরিবারের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের মূল রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী মোঃ জাকির হোসেন ও তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নজুমদ্দি রাঢ়ি বাড়ির বাসিন্দা মোঃ জাকির হোসেন (পিতা: আবুল কাশেম) গত ৫ বছর যাবৎ ওই স্থানে সপরিবারে বসবাস করে আসছেন। এতদিন যে পথটি দিয়ে তারা নিয়মিত যাতায়াত করতেন, হঠাৎ করেই সেই মূল রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে, জনৈক মোঃ হেলালের নির্দেশে মোঃ জসিম, মোঃ ফরিদ, রুজিনা ও ময়না মিলে চলাচলের পথটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

অভিযোগকারী মোঃ জাকির হোসেন বলেন, “আমরা এখানে ৫ বছর ধরে শান্তিতে বসবাস করছি এবং এই পথ দিয়েই যাতায়াত করছি। কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ মোঃ হেলালের উস্কানিতে জসিম ও ফরিদরা আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। এখন আমরা বাড়ি থেকে বের হতে পারছি না, পরিবার নিয়ে অবরুদ্ধ অবস্থায় আছি।”

সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নজুমদ্দি রাঢ়ি বাড়িতে বর্তমানে এক ধরণের চাপা উত্তেজনা বিরাজ করছে। চলাচলের একমাত্র পথটি বন্ধ হওয়ায় ভুক্তভোগী পরিবারের শিশু ও অসুস্থ সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন জাকির হোসেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও এখনও কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার এই অন্যায়ের প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত এই অবৈধ প্রতিবন্ধকতা অপসারণ করে চলাচলের পথটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১০

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১১

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১২

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৩

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৪

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৫

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৬

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

১৭

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১৮

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১৯

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

২০

Design & Developed by BD IT HOST