দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ মে ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

নিজস্ব প্রতিবেদক:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক নেতা, মানবাধিকার কর্মী ও দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক এস এম ফিরোজ আহাম্মদ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে মানুষের ভেতরের অহংকার ও হিংসা-বিদ্বেষ দূর হয়। ঈদের এই আনন্দ ও সৌহার্দ্য সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।তিনি দেশবাসীকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেওয়ার অনুরোধ করেন।উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক এস এম ফিরোজ আহাম্মদ দেশের অন্যতম বৃহত্তম সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’ (বিএমএসএস)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি আইপি টিভি ‘বার্তা২৪ টিভি’-র চেয়ারম্যান, ‘দৈনিক অভিযোগ বার্তা’-র প্রকাশক, ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’-র কেন্দ্রীয় পরিচালক এবং সিআরবির অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। এছাড়াও তিনি সুপরিচিত প্রতিষ্ঠান ‘শপার্স ওয়ার্ল্ড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি আরও বলেন,ঈদুল আজহা কেবলই পশু কোরবানির উৎসব নয়, এটি মূলত মানুষের মনের পশুত্বকে কোরবানি দিয়ে আত্মশুদ্ধি অর্জনের দিন। মহান আল্লাহর প্রতি হজরত ইব্রাহিম (আঃ) ও হজরত ইসমাইল (আঃ)-এর অসীম আনুগত্য ও ত্যাগের এক ঐতিহাসিক দৃষ্টান্ত এই ঈদ। কোরবানির মূল শিক্ষা হলো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার, স্বার্থপরতা ও প্রিয় বস্তুকে উৎসর্গ করা।এই ঈদের আসল আনন্দ তখন আরও পূর্ণতা পায়, যখন কোরবানির মাংস ও আনন্দ সমাজের দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সঠিক নিয়মে বিলিয়ে দেওয়া হয়। ঈদের এই পবিত্র আলোয় দূর হয়ে যাক সব বৈষম্য, হিংসা ও বিদ্বেষ। আসুন, আমরা সবাই মিলে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে আমাদের চারপাশ পরিষ্কার রাখি এবং পবিত্র ঈদুল আজহার শিক্ষা বুকে ধারণ করে একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি। সবাইকে আবারো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১০

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১১

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১২

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

১৩

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

১৪

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

১৫

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

১৬

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

১৭

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

১৮

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

১৯

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST