সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারানোর পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা।

অথচ তিন দলের ‘বি’ গ্রুপে ভারত এই মালদ্বীপকেই ১১-০ গোলে বিধ্বস্ত করেছে। বাংলাদেশ ম্যাচের আগে এর চেয়ে বেশি গোল করার হুঙ্কার দিলেও খেলাতে মন ভরাতে পারেনি, জিততে ঘাম ঝরাতে হয়েছে। একটা পর্যায়ে তো স্কোর লাইন ২-২ করে ভড়কে দিয়েছিল মালদ্বীপ। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজ দল।

শুরুতে একাদশে বড় চমক দেখান কোচ পিটার বাটলার। গত সাফের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে অ্যাটাকিং মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকাকে স্ট্রাইকার হিসেবে খেলান। যিনি কোচের আস্থার প্রমাণ দেন মাএ ১১ সেকেন্ডেই! কিক অফের পর দ্রুততম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বেশ কয়েকবার। কিন্তু লাল-সবুজরা সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৩৪ মিনিটে স্কোর ২-০ করেছেন উমেলাহ মারমা। যদিও এই অর্ধের শেষ দিকে স্কোর ২-১ এ নামিয়ে আনে মালদ্বীপ। ৪১ মিনিটে গোল করেন মালদ্বীপের মারিয়াম নুরা।

বিরতির পর তো বাংলাদেশ শিবিরে ভয়-ই ধরিয়ে দেয় তারা। আমিনাত ফাজলার গোলে স্কোরে ২-২ সমতা আনে মালদ্বীপ। তাতে ড্রয়ের শঙ্কাও জাগে। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হতে দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে আবার এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। তার পর শেষ দিকে যোগ করা সময়ে ঋতুপর্ণার ফ্রি কিক থেকে কোহাতি হেড করে জাল কাঁপালে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এখন বাংলাদেশ শেষ ম্যাচে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে রবিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১০

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১১

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১২

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৩

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১৪

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১৫

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১৬

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

১৭

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

১৮

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

১৯

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST