আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ জুলাই ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ব্যুরো প্রধান,সিলেট

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৪ নং কাকাইলছেও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের (প্রত্যায়ন অনুযায়ী ৪ নং ওয়ার্ড) অসহায় গৃহবধূ শোভা রানী সরকার দীর্ঘ ৮ বছরের দীর্ঘশ্বাস ও মানবেতর জীবনের অবসান ঘটিয়ে অবশেষে ফিরে পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। মানবাধিকার সংস্থা HRCBM এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে গ্রাম আদালতের সালিশি রায়ের মাধ্যমে নিখোঁজ স্বামীর পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ বুঝে পেয়েছেন তিনি।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শোভা রানী সরকারের স্বামী সুমন সরকার বিগত ৮ বছর ধরে সম্পূর্ণ নিরুদ্দেশ রয়েছেন। স্বামী নিখোঁজ হওয়ার পর শ্বশুরবাড়ি থেকে কোনো প্রকার সাহায্য-সহযোগিতা বা ভরণপোষণ না পেয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়েন তিনি। এক নাবালক ছেলে ও দুই মেয়েকে নিয়ে মাথা গোঁজার নিজস্ব কোনো ঠাঁই না থাকায় বাধ্য হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। পৈতৃক পরিবারের অসচ্ছলতার কারণে সন্তানদের মুখে অন্ন তুলে দিতে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ (গৃহপরিচারিকা) শুরু করেন শোভা রানী। এভাবে দীর্ঘ ৮ বছর ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন এই অসহায় নারী।

​অবশেষে ন্যায়বিচারের আশায় শোভা রানী সরকার মানবাধিকার সংস্থা ‘HRCBM’ (Human Rights Congress for Bangladesh Minorities)-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে HRCBM-এর পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়। সংস্থাটির তৎপরতায় আজমিরীগঞ্জ উপজেলার স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মিসবাহ উদ্দিন ভূঁইয়া এবং ৫ জন ইউপি সদস্যের উপস্থিতিতে ৪ নং কাকাইলছেও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি সালিশে তোলা হয়।

​মামলা ও শুনানির বিস্তারিত পর্যালোচনা শেষে গ্রাম আদালত রায় প্রদান করে যে, নিরুদ্দেশ সুমন সরকারের পৈতৃক বন্টনযোগ্য মোট ১২ শতক জায়গা (মৌজা- কাকাইলছেও, জে.এল নং- ৬১, খতিয়ান নং- ১১৯৭, দাগ নং- ২০৯৯, ২১১১) তিন ভাইয়ের মধ্যে সমান তিন ভাগে বিভক্ত হবে। সেই অনুযায়ী সুমন সরকারের প্রাপ্য এক-তৃতীয়াংশ জায়গা জীবনস্বত্বসহ তার স্ত্রী শোভা রানী সরকার এবং তার নাবালক পুত্র ইপন সরকার সৌরভকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ১০ জুন ২০২৬ তারিখ থেকে এই রায় কার্যকর করা হয় এবং গত ১৬ জুলাই ২০২৬ তারিখে ইউপি চেয়ারম্যানের কার্যালয় থেকে শোভা রানীকে অফিশিয়াল প্রত্যয়ন পত্র হস্তান্তর করা হয়।

​দীর্ঘ ৮ বছরের লড়াই শেষে স্বামীর পৈতৃক ভিটায় সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শোভা রানী সরকার। কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তিনি HRCBM-এর সিলেট বিভাগীয় অবজারভার মিহির রঞ্জন রায়-কে একটি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। স্মারক প্রদানের সময় উপস্থিত ছিলেন HRCBM-এর সিলেট জেলা অবজারভার মিলা পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

​জায়গার দখল ও আইনি স্বীকৃতি পেলেও বর্তমানে ঘর তোলার মতো পর্যাপ্ত অর্থ নেই এই অসচ্ছল পরিবারটির কাছে। এ বিষয়ে শোভা রানী সরকার অত্যন্ত আনন্দ প্রকাশ করে বলেন, “৮ বছর পর স্বামীর ভিটা ফিরে পেয়ে আমি ও আমার সন্তানেরা অনেক খুশি। HRCBM ও চেয়ারম্যান সাহেবের কাছে আমি কৃতজ্ঞ। এখন কিছু টাকা জমিয়ে বা কারও সহযোগিতা পেলে এই জায়গায় একটি ঘর তুলে সন্তানদের নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারব।”
​এলাকাবাসী মানবাধিকার সংস্থা HRCBM এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের এই দ্রুত ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, যার ফলে একটি অসহায় পরিবার পথ থেকে আবার নিজের ভিটেমাটি ফিরে পেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১০

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১১

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১২

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৩

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৫

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৬

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৭

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৮

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৯

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

২০

Design & Developed by BD IT HOST