নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় আত্মহত্যাকারী এক গৃহবধূর মরদেহের সঙ্গে অশালীন ও অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগ উঠেছে এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। এর আগে ক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেন।
সুএে জানা যায় লোহাগড়া উপজেলার ছাগলছেঁড়া গ্রামে শনিবার সকালে সাদিয়া আক্তার লামিয়া নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং রাতে তা থানায় নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে তোলে।
অভিযোগ উঠেছে, অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন চালক সাগর শেখ (২৮)। বাইরের কেউ যেন ভেতরটা দেখতে না পারে, সেজন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এ সময় সাদিয়ার মা নিজের মেয়ের মরদেহের কাছে গিয়ে চালককে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে চালক সাগর শেখকে গণধোলাই দেন। পরে রোববার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST