জেলার,জাজিরা উপজেলার, জাজিরা পৌরসভার অন্তরগত,কাজির হাট বন্দরের পাশে আবদূর রাজ্জাক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক আলি হোসেন কাজি কতৃক,অসহায় মনছুর মৃধার ঘড় ভেংগে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সূত্র মতে দীর্ঘ ৩ বছর যাবৎ আবদুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় কতৃপক্ষের সাথে, মনছুর মৃধার এ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।স্কুল কতৃপক্ষের দাবি জমিটি স্কুলের কেনা সম্পত্তি আর মোনছের মৃধার দাবি এটা তার কেনা সম্পত্তি ও বাড়ি নির্মান করে এখানে দির্ঘদিন যাবৎ বসবাস করছেন। এ নিয়ে উভয়পক্ষের সাথে শরীয়তপুর চিকন্দি আদালতে দেওয়ানি মামলা ২৫৭/২০১৯ চলাকালীন শুনানি শেষে গত ০৯/০৫/২০২৩ তারিখে উচ্চ আদালতে মামলা সাপেক্ষে,উচ্চ আদলত হতে ইনজাংশন জারী করা হয়। তার পরেও ১৩ই মে আবদুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপুর মাধ্যমে ২০ তারিখ উভয় পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে,শালিশির তারিখ নির্ধারন করে দেন। ১৯ তারিখ রাতে মনছুর মৃধা অসুস্থ হয়ে পরলে তার ছেলে বিষয়টি জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমানকে অবহিত করেন,পরে পুলিশ গিয়ে রাতে মনছুর মৃধার সাথে কথা বলে আসলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।কিন্তু পরের দিন স্কুল কতৃপক্ষের সমস্ত শালিস উপস্থিত হলে, সেখানে রাতের বিষয়টি অবগত করতে,জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জান,এবং সাংবাদিকরাও উপস্থিত হন। উক্ত শালিশী সভায় আরো উপস্থিত হয়েছিলেন জাজিরা উপজেলা আওয়ামিলীগ সভাপতি জিএম নুরুল হক,সহ সভাপতি ইব্রাহিম মাস্টার, শ্রমিকলীগ সভাপতি শেলিম মাদবর,প্রাক্তন উপজেলা চেয়ারম্যান,জনতার পৌরমেয়র ইদ্রিস মাদবর সহ কয়েকজন কাউন্সিলর ও আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ স্কুলের শিক্ষক গন।এ সময় সভায় আমিন দিয়ে জমি মেপে দেখার কথা আলোচনা করা হয় ও পরে পরবর্তী তারিখ দিয়ে সকলের উপস্থিতিতে মূল মালিকের মাধ্যম বিবেচনায় বন্টনের একটা কথা হয়।পরে উপস্থিত সাংবাদিক চলে আসে। মনছুর মৃধার পরিবারের অভিযোগানুসারে বেলা ২টায় সকলে দুপুরের আয়োজনের খাবার খেয়ে চলে আসলে, আলি হোসেন মাস্টার, রোস্তম ব্যাপারি,মোবারক মোল্লা সহ কয়েকজন নিজেরাই জমি মাপা শুরু করেন।একপর্যায়ে তারা ও অন্য লোকজন মনছুর মৃধার একটি ঘর ভেংগে ফেলেন। বাধা দিতে আসায় মনছুর মৃধার স্ত্রী,৩ মেয়ে, যাদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন,এদের গায়ে হাত তোলেন।এসময় তারা থানায় ফোন দেন ও স্থানিয় আরো কয়েকজন থানায় ফোন দিলে, পুলিশ এসে উপস্থিত হন,ততক্ষনে একটি ঘর ভেংগে সবাই চলে যান।এ সময় আহত সকলকে চিকিৎসার জন্য শরীয়তপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আবদুর রাজ্জাক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলি হোসেন কাজিকে মুঠোফোন জিজ্ঞেসা করা হলে তিনি বলেন, তিনি ঐ সময় স্কুলে ছিলেন না।কে বা কারা জমি মেপেছে তাও তিনি জানেন না।তবে স্কুল বিল্ডিং নির্মানে সকলের সহযোগিতা কামনা করেন। জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,হাইকোর্ট হতে কোন ধরনের ইনজাংশনের কাগজ তিনি পাননি।আর ঘর ভাংগার কথা শুনে তিনি তাৎক্ষনিক পুলিশ প্রেরন করেন।এ ব্যাপারে যদি কেউ মামলা করতে আসেন তিনি মামলা গ্রহন করবেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
১
কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
২
বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
৩
ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন
৪
বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২
৫
মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি
৬
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে
৭
হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে
৮
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর
৯
পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার
১০
মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন
১১
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার
১২
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
১৩
স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী
১৪
কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:
১৫
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
১৬
ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী
১৭
বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা
১৮
মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা