নিউজ এডিটর
২০ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

মোঃ সিয়াম সিকদার,বেড়া উপজেলা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার অন্তর্গত কাজিরহাট স্পিডবোট ঘাট থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানা (শিহাব) নামের এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ। ২০ শে অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্করের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশে কর্মরত থাকা অবস্থায় ডোপ টেস্ট পজিটিভ আসায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিলো। আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হুমায়ন কবীর জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম কাজিরহাট স্পিডবোট ঘাটে অবস্থান নেয়। তথ্য অনুযায়ী, সন্দেহভাজন সোহেল রানা শিহাবকে জনসম্মুখে পথরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৮০০শত পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সোহেল রানা শিহাব নিজের মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। একই সাথে আমিনপুর থানা এলাকায় মাদক চক্রের সাথে জড়িত বেশ কয়েকজনের নামও প্রকাশ করেছেন তিনি। শিহাব জানান, তিনি মূলত ছোট চালান বহন করতেন। তবে এই এলাকায় রাজনৈতিক ছত্র ছায়ায় অনেকে ৪০ থেকে ৫০ লাখ টাকার বড় বড় ইয়াবার চালান এনে নির্বিগ্নে ব্যবসা পরিচালনা করছে। এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো.হুমায়ন কবীর আরও বলেন, আটক আসামির জবানবন্দিতে মাদক ব্যবসার সাথে জড়িত অনেকের নাম ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের পরবর্তী অভিযান শুরু হয়েছে। অপরাধী বা মাদক ব্যবসায়ী যে দলেরই পরিচয় ধারী হোক না কেনো,কাউকে ছাড় দেওয়া হবে না। সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

২

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৩

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৪

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

৫

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৬

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৭

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৮

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১০

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১১

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১২

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৩

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৪

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১৫

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৬

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৭

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৯

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

২০

Design & Developed by BD IT HOST