দুর্গাপুরে রক্তাক্ত লাশ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৯ জানুয়ারী ২০২৩, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে রক্তাক্ত লাশ উদ্ধার

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলার পালশা গ্রামে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেছে। উদ্ধারকৃত মৃত ওই ব্যক্তির নাম বাবু হোসেন (৩৫)। সে মেহেরপুর জেলার মৃত শুকুর আলীর পুত্র। মৃত বাবু হোসেন দুর্গাপুর উপজেলার পালশা গ্রামে তাঁর মামা মোশাররফ হোসেনের বাড়িতে থাকতেন।

স্থানীয় ইউপি সদস্য রুবেল হক বলেন, গতকাল শনিবার সকালে পালশা নতুন হাট সংলগ্ন এলাকায় বাবুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। ইউপি সদস্য আরও বলেন, বাবু মাদকে আসক্ত ছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা বাবু মাদক সেবনের পর বাড়িতে আসার পথে মধ্যে রাতে রাস্তায় পড়ে যায়। এতে তাঁর নাক ফেটে রক্তাক্ত হয়। এবং সে সেখানেই মারা যান।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন বাবু মাদকে আসক্ত ছিলেন। তাঁর নাক ফেটে রক্তাক্ত হয়েছে। এছাড়া তার শরীরে আর কোথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোট হাতে পেলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১০

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১১

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১২

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৩

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৪

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৫

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১৬

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১৭

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১৮

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

১৯

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

২০

Design & Developed by BD IT HOST