admin
১০ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে-কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান সাঈফ
“আগামী সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো নিজস্ব কর্মসূচি পালন করছে। কিন্তু, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো চেষ্টা করা হলে আমরা এর মোকাবিলা করবো। যেকোনো ধরণের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে। অতীত অভিজ্ঞতা,অর্জিত সক্ষমতা ও দক্ষতা দিয়ে আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদেরকে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল – মামুন বিপিএম (বার) এসব কথা বলেন। এসময়,তিনি জঙ্গিবাদ দমন প্রসঙ্গে আরো বলেন, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী যে কোনো ধরণের জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। জঙ্গিরা কোনো পদক্ষেপ নেয়ার আগেই, আমরা তা দমন করে ফেলি। আমাদের গোয়েন্দা তৎফরতা অব্যহত আছে। বিকেল ৪ টায় কুমিল্লার পুলিশ লাইন মাঠে বেলুন উড়ানো, পায়রা উড়ানো ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন। এসময় কুমিল্লা জেলার প্রতিটি উপজেলার পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেয়। এছাড়াও, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, বালিশ প্রতিযোগীতা, হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয় জেলা পুলিশ সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে সাপের খেলা ও বানর নাচ দেখানো হয়। এছাড়াও আগত অতিথিদের জন্য বিভিন্ন ধরণের খাবারের স্টল বসানো হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম(বার), কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান সহ আরো অনেকে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST