চা শ্রমিকদের টাকা আত্মসাতের মামলায় অবশেষে চা বাগানের সভাপতি অজিত কৈরি জেল হাজতে! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ এপ্রিল ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চা শ্রমিকদের টাকা আত্মসাতের মামলায় অবশেষে চা বাগানের সভাপতি অজিত কৈরি জেল হাজতে!

জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি চা বাগানের চা শ্রমিক পঞ্চায়ত কমিটির বিতর্কিত সভাপতি অজিত কৈরির বিরুদ্ধে হতদরিদ্র চা শ্রমিকদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে তাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

জানা যায়, লুয়াইউনি চা বাগানের হতদরিদ্র চা শ্রমিকদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তার তালিকায় অধিকাংশ শ্রমিকদের নাম দিলেও বিকাশ নাম্বার গুলো অজিত কৈরি এবং তার আত্বীয় স্বজনদের দিয়ে দেয়। ফলে সেই টাকা গুলো যখন সমাজসেবা কার্যালয় থেকে দেওয়া হয় তখন তার দেওয়া বিকাশ নাম্বার গুলোতে ডুকে যায়। এতে অনেক চা শ্রমিকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি চা বাগানে জানাজানি হলে সভাপতি অজিতের বিরুদ্ধে বঞ্চিত চা শ্রমিকরা সেই সময় নানা আন্দোলন শুরু করে। পরে বাগানের চা শ্রমিক হৃদয় দাশ নামে এক ব্যক্তি বাদি হয়ে অজিত সহ দুই জনের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ এনে মৌলভীবাজার আদালতে গত ২/৭/২০২৫ ইং একটি মামলা নং (২৯৯) দায়ের করেন। এ ঘটনায় বাগানে একাধিক বার অজিতের বিরুদ্ধে শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো সূরাহা হয়নি।সর্বশেষ প্রায় ৪ মাস আগে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলে সভাপতি অজিত কৈরি তার ভুল স্বীকার করে প্রকাশে সবার কাছে ক্ষমা চায় এবং চা শ্রমিকদের টাকা গুলো ফেরত দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু চত্বুর অজিত কৈরি বাগানে ফিরে শ্রমিকদের সাথে আবার টালবাহানা শুরু করে দেয়।

এদিকে অভিযুক্ত অজিত কৈরি গত ৮ এপ্রিল বুধবার মৌলভীবাজার ৫নং আমলি আদালতে গিয়ে জামিনের আবেদন করেন। তবে আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে কারাগারে প্রেরণ করেন।

এদিকে অজিত কৈরিকে আদালত কর্তৃক গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে লুহাইনি চা বাগানের চা শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী অনেক শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা সভাপতি অজিতের কাছ থেকে নানা প্রতারণা ও আর্থিক অনিয়মের শিকার হয়ে আসছিলেন চা বাগানের শ্রমিকরা । আদালতের এ সিদ্ধান্তে তারা ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করছেন।

অধিকাংশ চা শ্রমিকরা আশা প্রকাশ করেন, এ ঘটনার মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত হবে এবং অজিত কৈরির সভাপতির পদ বাতিল করে একই সঙ্গে বাগানে দ্রুত চা শ্রমিক পঞ্চায়ত কমিটির নতুন নির্বাচন আয়োজনের দাবি জানান শ্রমিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১০

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১১

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১২

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৩

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৪

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৫

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৬

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৭

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৮

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৯

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST