নিউজ এডিটর
৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

মোশতাক আহামেদ,​হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ বাজারে অবস্থিত ‘বিসমিল্লাহ হোটেল’-এ হাঁসের মাংসের কথা বলে ফার্মের মুরগির মাংস ও বাসি খাবার পরিবেশনের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগী ক্রেতার সঙ্গে হোটেল মালিকের অসদাচরণের ঘটনা ঘটেছে। ​গত শুক্রবার রাতে আলিগঞ্জ বাজারের বিসমিল্লাহ হোটেলে খাবার খেতে যান সাঈদ আজমল হোসেন নামের এক ক্রেতা। এ সময় তাকে হাঁসের মাংসের বদলে পল্টি (ব্রয়লার) মুরগির মাংস ও বাসি ভাত পরিবেশন করা হয়। খাবারে এই প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর তিনি হোটেল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে হোটেলের প্রভাবশালী মালিক জামাল মিয়া ক্রেতার সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভুক্তভোগী ক্রেতা হোটেল ত্যাগ করতে বাধ্য হন। ​ঘটনাটি স্থানীয় সংবাদকর্মীদের নজরে আসলে সত্যতা যাচাইয়ের জন্য হোটেল মালিক জামাল মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ​এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এবং ভোক্তাদের ঠকানোর অপরাধে অবিলম্বে অভিযুক্ত এই হোটেল মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোক্তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১০

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১১

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৩

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৫

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৬

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৭

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৮

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৯

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST