নিউজ এডিটর
২০ জুলাই ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার সফরে শুরুতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়েই দেশে ফেরে বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে এটিই ছিল টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। তবে সেই ধারাবাহিকতা দেশের মাটিতেও ধরে রাখলেন লিটনরা। ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কে ভেবেছিল পাকিস্তানের বিপক্ষে এত সহজেই ম্যাচ জিতে নেবে বাংলাদেশ দল? পাকিস্তানকে একেবারেই পাত্তা না দিয়ে ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা। আজ রোববার মিরপুরে শের-ই বাংলার পরিচিত কন্ডিশনে ফিরেই যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল বাংলাদেশ। মাস দেড়েক আগে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার ঘরের মাঠে যেন নিজেদের প্রমাণ করল বাংলাদেশ। ৯ বছর পর সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল টাইগাররা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১১০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন বলছিলেন, ‘মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি, কারণ এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। দ্বিতীয় ইনিংসে বল ভালো আসছিল, হয়তো শিশিরের কারণে। আমরা আজ দ্রুত উইকেট তুলে নিতে পেরেছিলাম।’ ‘আর ক্যাচ মিস কিছুসময় হতে পারে, আবার অনেকসময় কঠিন ক্যাচ ধরবেন। আর মিরপুরে মুস্তাফিজ কেমন কাজে লাগে সেটা তো জানাই। এ ছাড়া তাসকিন, সাকিব দারুণ বল করেছে।’-যোগ করেন তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST