News Editor
৪ এপ্রিল ২০২৩, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় মৌমাছির কামড়ে ভ্যানচালকের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে মৌমাছির কামড়ে কালু প্রামানিক (৬০) নামক এক ভ্যান গাড়ি চালকের মৃত্যু হয়েছে। মৃত কালু প্রাং চাটমোহরের হরিপুর ইউনিয়নের বরুরিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। ৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মৌমাছির কামড়ে উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে জুয়েল রানা (২৪), ধরইল গ্রামের মৃত খোদাবক্স প্রামানিকের ছেলে আমজাদ হোসেন (৬৫) ও ধুলাউরি গ্রামের ফকির উদ্দিনের ছেলে হযরত আলী (৫০) আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ভ্যানচালক কালু প্রাং চাটমোহর থেকে তিনজন যাত্রী নিয়ে উপজেলার রেল বজারের দিকে যাওয়ার সময় রতনপুর এলাকায় পৌঁছিলে হঠাৎ এক ঝাঁক মৌমাছি উড়ে এসে তাদের কামড়ানো শুরু করে। কালু প্রাং দ্রত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালু প্রাং কে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলমাস আহমেদ আবির বলেন, মৌমাছির কামড়ে আক্রান্ত ভ্যান চালক ও যাত্রীদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে কালু প্রামানিককে মৃতাবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আনার পথে তিনি মারা যান। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST