
রাজশাহী ব্যুরো:
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানো কার্যক্রম চালানো হচ্ছে।
পৌর প্রশাসক ও পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও শিবু দাশ বলেন,
“নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে নালা-নর্দমা, ড্রেন ও আবাসিক এলাকায় ওষুধ ছিটানোর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে।”
তিনি আরও বলেন, “নাগরিকদের প্রতি অনুরোধ—আপনারা বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, জমে থাকা পানি সরিয়ে ফেলুন এবং পৌরসভার এ কার্যক্রমে সহযোগিতা করুন। মশামুক্ত শহর গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব।”
স্থানীয়রা জানান, বর্ষাকাল শুরুর পর থেকে পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে। এ পরিস্থিতিতে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST