News Editor
৩ মার্চ ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র বিএনপির ছয়নেতার বৈঠক

  হাকিকুল ইসলাম খোকন ও রিমন ইসলাম ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র বিএনপির ছয় নেতার এক বৈঠক গত বুধবার ,১ মার্চ সকালে লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও কেন্দ্রীয় বিএনপির প্রাক্তন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিএনপি নেতা জসিম উদ্দিন ভুইয়া,মিজানুর রহমান ভুইয়া মিল্টন, মুক্তিযোদধা মুক্তি দলের সভাপতি বাবর উদ্দিন এবং মোশাররফ হোসেন সবুজ। তারা বাংলাদেশে এবং বিদেশে বিএনপির চলমান রাজনৈতিক কর্মসুচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিএনপির চ্যায়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দ্রুত নি:শর্ত মুক্তি এবং সকল মামলা প্রত্যাহার করা, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া,বিএনপির সকল নেতা ও সমর্থকদের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের দেয়া হাজার হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং জেলে আটক বন্দীদের মুক্তি দেয়াসহ চলমান রাজনৈতিক আন্দোলনকে আরো বেগবান করার ব্যাপারে আলোচনা করেন। যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি নিয়েও আলোচনা হয়। খুব দ্রুত যুক্তরাস্ট্র বিএনপির নতুন কমিটি দেয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তারেক রহমান নির্বাচনের বছরে মরহুম রাস্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের দলকে এগিয়ে নিতে এবং চুড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে সবাইকে দেশে বিদেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে নির্দেশ দেন। কোন ষড়যন্ত্র যেন বিএনপির ঐক্যে ভাংগন ধরাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। বর্তমান সরকার রাস্ট্র পরিচালনায় সম্পুর্ন ব্যার্থ, দূর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির কারণে দেশের বৃহত জনগোষ্ঠী অনাহারে দিন কাটায়। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে।গণতন্ত্র,বিরোধী দল এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে, দেশে এক দলীয় বাকশালি শাসন কায়েম করেছে। তারেক রহমান আরো বলেন যে,বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে এই অবৈধ স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। শেষে তারেক রহমান সবাইকে চা চক্রে আপ্যায়িত করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১০

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১১

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১২

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৩

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৪

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৫

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৭

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৮

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৯

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

২০

Design & Developed by BD IT HOST