নিউজ এডিটর
২২ জানুয়ারী ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে এখনও অনড় বাংলাদেশ। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে আইসিসি, এমন আশা করছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের মধ্যে এই ইস্যুতে বৈঠক হয়, এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের আরও উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই বৈঠকের পরই ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্যে ওঠে এসেছে, ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ, তা নিশ্চিত; অর্থাৎ এ নিয়ে আগেই যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছিল তার পরিবর্তন আসছে না। জানা গেছে, ভারতে খেলতে যাওয়ার বিষয়ে সরকার কেন রাজি নয় এবং সেখানে খেলতে গেলে কী ধরনের ঝুঁকিতে পড়তে পারে, এ নিয়ে বিভিন্ন সংস্থার ক্লাসিফাইড (গোপনীয়) গোপনীয় তথ্য ক্রিকেটারদের সামনে তুলে ধরা হয়।যদিও আলোচনার বিষয়ে মুখ খুলেননি আসিফ নজরুল। কেবল তিনি বলেছেন, তাদেরকে আমরা যা বুঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে। বৈঠকের পর আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, ভারত অলিম্পিক, কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায়। সেখানে এমন একটা ক্রিকেট লাভিং দেশ যদি বিশ্বকাপ না খেলে, সেটা তাদের জন্য অনেক বড় ধাক্কা। এদিকে, গতকাল আইসিসি এই ইস্যুতে তাদের বোর্ড সভায় ভোটাভুটি শেষে জানিয়ে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যেতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়। যা শেষ হতে চলেছে। এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসির সঙ্গে মিটিংয়ে কিছু শকিং বিষয় ঘটে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST